রাজনীতি

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে বিএনপি দ্বিচারিতা করছে

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে বিএনপি দ্বিচারিতা করছে

সেমিনারে গোলাম পরওয়ার

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে বিএনপি দ্বিচারিতা করছে

ফেনী প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে। অচিরেই যদি জুলাই সনদ, গণভোট ও সংবিধান সংস্কার বাস্তবায়ন না করা হয়, জনগণ রাজপথে নেমে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। 

ফেনী শহরে গতকাল সোমবার গ্র্যান্ড সুলতান কনভেনশন হল মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।