মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধাসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধআওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
খেলা

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

অনলাইন ডেস্ক:

সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাতে হলে লিওনেল মেসির প্রভাব কমিয়ে আনাই হবে ইংল্যান্ডের সবচেয়ে বড় কৌশল বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ফুটবলার জো কোল। তিনি বলেন, মেসিকে ‘বোতলবন্দী’ করে রাখতে পারলে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনাই বেশি।

নেটফ্লিক্স স্পোর্টসের একটি বিশেষ অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার এবং মিকা রিচার্ডসের সঙ্গে আড্ডায় বসেছিলেন জো কোল। সেখানে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা উঠতে ২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ খেলা সাবেক এই চেলসি ও লিভারপুল তারকা বলেন, ‘আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, ১০০ ভাগ নিশ্চিত!’

কোল যখন এই মন্তব্য করেন, তখন স্টুডিওতে থাকা বাকিরা তাকে থামানোর চেষ্টায় রসিকতা করে বলেন, ‘এমন কথা এখনই বলো না!’ কিন্তু কোল নিজের অবস্থানে অনড় থেকে স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি এখনই বলছি, আমরা এবার বিশ্বকাপের ফাইনালে যাচ্ছি।’

অনুষ্ঠানে সাবেক ডিফেন্ডার রিচার্ডস অবশ্য আর্জেন্টিনাকে নিয়ে কিছুটা সতর্কবার্তা দিয়েছেন। তিনি মনে করেন, আর্জেন্টিনার খেলোয়াড়েরা ভীষণ ধূর্ত এবং তাদের জেতার মানসিকতা প্রবল। তাই ম্যাচ জিততে ইংল্যান্ডকে ধারণার চেয়েও বেশি ঘাম ঝরাতে হবে। তবে টমাস টুখেলের বর্তমান দলের ওপর ভরসা রেখে রিচার্ডস যোগ করেন, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরা ওদের হারাতে যাচ্ছি, আমার মন তাই বলছে।’

সেমিফাইনালের এই লোভনীয় ম্যাচ নিয়ে আলোচনায় যোগ দেন আরেক সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিলও। তবে মেসিকে নয়, তিনি লক্ষ্য বানিয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগকে। ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ জুটিকে নিয়ে তিনি বলেন, ‘মাঝে মাঝে মনে হয়, রোমেরো আর লিসান্দ্রো মিলে প্রতি ম্যাচে একটা করে গোল উপহার দেবে। আবার পরক্ষণেই দেখা যায় ওরা গোল করছে, প্রতিটা হেডার জিতছে এবং মাঠের সব জায়গায় হাজির হচ্ছে। আর্জেন্টিনার জার্সি গায়ে দিলে ওদের কী যে হয়!’

এই জুটিকে নিয়ে নেভিল আরও বলেন, ‘আমি তাদের বিশ্বের সেরা ও সবচেয়ে বাজে সেন্টারব্যাক জুটি বলি। কারণ, একমুহূর্তে তারা অবিশ্বাস্য রকমের দুর্দান্ত, আর পরের মুহূর্তেই একদম সাধারণ থেকে হাস্যকর!’

বাংলাদেশ সময় আগামী বুধবার দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে খেলা শুরুর আগেই ইংল্যান্ডের সাবেক তারকাদের মন্তব্য দুই দলের লড়াইকে ঘিরে উত্তাপ ও আলোচনার পারদ আরও চড়িয়ে দিয়েছে।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz