মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধাসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধআওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
খেলা

কানসাসকে ‘বিদায়’ বললেন মেসিরা

কানসাসকে ‘বিদায়’ বললেন মেসিরা

কানসাসকে ‘বিদায়’ বললেন মেসিরা

ক্রীড়া ডেস্ক:

বিশ্বকাপ শুরুর পর থেকেই কানসাস সিটিকে ‘ঘর’ বানিয়েছে আর্জেন্টিনা। নিজেদের ‘বেইজ ক্যাম্প’ বানিয়ে এখানেই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছেন লিওনেল মেসিরা। সেই ‘বেইজ ক্যাম্পে’ সময় ফুরিয়ে এসেছে তাদের।

বিদায় বেলা তাই কানসাসকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’

বিশ্বকাপে নিজেদের আর দুই ম্যাচ বাকি আছে আর্জেন্টিনার।

তার শুরুটা হবে আগামীকাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল দিয়ে। প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হতেই আজ আটলান্টার উদ্দেশে রওয়ানা দেয় আর্জেন্টিনা। এখানেই শেষ চারের ম্যাচটি হবে। ইতিমধ্যে আটলান্টায় পৌঁছেছেও তারা।

  ইংল্যান্ডকে হারাতে পারলে তাদের পরবর্তী গন্তব্য হবে ফাইনালের ভেন্যু নিউ ইয়র্ক/নিউ জার্সিতে।

বিপরীতে ইংল্যান্ডের কাছে হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে মায়ামিতে যেতে হবে আর্জেন্টিনাকে। তাই কানসাস সিটিতে আর কখনোই ফেরা হবে না তিনবারের বিশ্বকাপজয়ীদের।

কানসাসে শেষ দিন হওয়ায় বিশেষ এক পার্টির আয়োজন করে আর্জেন্টিনা। দিনটাকে স্মরণীয় করে রাখতে ‘বিদায়ী বারবিকিউ পার্টির’ আয়োজন করে।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz