সারাদেশ

২১ বছর পর ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

২১ বছর পর ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

২১ বছর পর ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

 অনলাইন ডেক্স:

সর্বশেষ কমিটি ঘোষণার ২১ বছর পর ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ কমিটি ১৩ জুলাই ঘোষণা করা হয়। 

ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট  ভাঙ্গা উপজেলা ও ১৩ সদস্য বিশিষ্ট ভাঙ্গা পৌর যুবদলের কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ দিনের মধ্যে ভাঙ্গা পৌর ও উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন সহ কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।’

নতুন কমিটিতে ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি হয়েছেন মো. ওসমান মুন্সী ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. গোলাম আজম। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১ জন সিনিয়র সহ সভাপতি, ৬ জন সহসভাপতি, ১ জন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ৪ জন সহ- সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন বিভাগের ৬ জন সম্পাদক, ৪ জনকে সদস্য করা হয়েছে। 

অপরদিকে ভাঙ্গা পৌর যুবদলের সভাপতি হয়েছেন মো. নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাওন বিশ্বাস। ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১ জন সিনিয়র সহসভাপতি, ২ জন সহসভাপতি, ১ জন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন সহসাংগঠনিক সম্পাদক, ১ জন দফতর সম্পাদক, ১ জন প্রচার সম্পাদক, ২ জনকে সদস্য করা হয়েছে। 

ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাঙ্গা উপজেলা যুবদলের দীর্ঘদিনের সভাপতি ও আহ্বায়ক এম ও এম তৈমুর লঙ বলেন, ২০০৫ সালের ৮ জুলাই ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়েছিলো। আমি ওই কমিটির উপজেলা সভাপতি হয়েছিলাম। এরপর ২০১৫ সালের ১৩ অক্টোবর আগের কমিটি বিলুপ্ত করে আমাকে উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়। দীর্ঘ অনেক বছর পরে ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি হলো।