রাজনীতি

৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

অনলাইন  ডেক্স:

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যেই তীব্র ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এই সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ো হাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সার্বিক অবস্থা বিশ্লেষণ করে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে বেশ সক্রিয় এবং দেশের অন্যান্য জায়গায় মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।