মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশেষ সংবাদ

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম: রিজভী

রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন নিয়োগ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব বিএনপি নেতার

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম:  রিজভী

নিজস্ব প্রতিবেদক:

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যথাসময়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের সামনে তুলে ধরা হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সম্প্রতি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলের নেতা-কর্মীদের দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও অবদানের স্বীকৃতি হিসেবেই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হবেন না বলেই বিএনপির প্রত্যাশা।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বর্তমান সরকার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে বৃহৎ অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে এবং বিএনপি বিষয়টিকে সেইভাবেই দেখছে। তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থাপিত অভিযোগ ও বিচারের দাবির বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

বিশেষ সংবাদ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz