নিজস্ব প্রতিবেদক, মংলা (বাগেরহাট):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন এবং খুলনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আমির এজাজ খান-এর মংলায় শুভ আগমন উপলক্ষে মংলা পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুভেচ্ছা মিছিলটি মংলা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মংলা পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে দলের ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা মংলা পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আন্তরিক আয়োজনের প্রশংসা করেন।
অনুষ্ঠানে মংলা পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুর উদ্দিন টুটুল বলেন, দলের শীর্ষ নেতৃবৃন্দের মংলায় আগমন উপলক্ষে এই শুভেচ্ছা মিছিল ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও দলীয় কর্মসূচি বাস্তবায়নে মংলা পৌর স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।