রাজনীতি

বল্লভদী ইউনিয়ন ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ

বল্লভদী ইউনিয়ন ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ

সালথা  প্রতিনিধি

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সালথা উপজেলা শাখার উদ্যোগে বল্লভদী ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে নতুন নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টায় বল্লভদী ইউনিয়নের বাউশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নতুন নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান মাস্টার, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভীর হাচিব লিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, প্রচার সম্পাদক সালমান মুন্সি এবং সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শামসুল হক সবুজ।

এ ছাড়া রাকিব, ইয়াসিন, তামিম, হৃদয়সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে বল্লভদী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করেন তারা।