লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মধ্য চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে মোঃ মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পেয়েছেন ৩ ভোট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়া তদারকি করেন কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফ উদ্দিন।
এ সময় কমলনগর উপজেলার সাবেক সভাপতি কামরুল হাসান, ফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ও অদুদ হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি আরও সামনের দিকে এগিয়ে যাবে।