রাজনীতি

জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

গণভোটের জনরায় মেনে নেওয়া, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর শাখার উদ্যোগে জেলা শহরের পুরান থানা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের করা হয়।

গণমিছিলটি পুরান থানা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, শহর আমীর মাওলানা আব্দুল হক এবং সদর আমীর মাওলানা কারী নজরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।