রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দাগনভূঞায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দাগনভূঞায় জামায়াতের গণমিছিল

ফেনী প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

গণমিছিলটি দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ইকবাল কলেজের সামনে দিয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য এস এম নূর নবী দুলাল এবং দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর মাস্টার নজির আহমদ, সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর কামাল হোসেন, সাবেক ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি নূর নবী রুবেলসহ দাগনভূঞা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বক্তব্য দেন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপথে আন্দোলনের ঘোষণা দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দিন।