দাগনভূঞা প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণমিছিলটি দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ইকবাল কলেজের সামনে দিয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য এস এম নূর নবী দুলাল এবং দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর মাস্টার নজির আহমদ, সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর কামাল হোসেন, সাবেক ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি নূর নবী রুবেলসহ দাগনভূঞা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবির বিষয়ে গুরুত্বারোপ করেন।
জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপথে আন্দোলনের ঘোষণা দেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দিন।