মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে নড়াইলে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়নে নড়াইলে জামায়াতের গণমিছিল

নড়াইল প্রতিনিধি :

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি রূপগঞ্জ মুচিরপোলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এ সময় বক্তব্য দেন সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আল আমিন, জেলা নায়েবে আমির মাস্টার জাকির হোসেন এবং জেলা শিবিরের সভাপতি তাজ মোহাম্মদ।

বক্তব্যে জেলা নায়েবে আমির মাস্টার জাকির হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, “আপনার পিতা-মাতা দুজনই ছিলেন দেশরত্ন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের গর্বিত সন্তান এবং আপনার মাতা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একমাত্র আপসহীন নেত্রী। আপনি সেই গর্বিত পিতা-মাতার গর্বিত সন্তান। বাংলাদেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী পদ উপহার দিয়েছে। আপনি বাংলাদেশের মানুষের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করবেন না। এর ভয়ানক পরিণতি কী হতে পারে, আপনি জানেন না।”

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz