মূল খবরে যান

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
মহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা: ১৪ দিনে রেলের আয় ২ কোটি টাকার বেশিজলবায়ু সম্মেলন (কপ-৩১) শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানগভীর রাতে ইরানের হরমোজগানে হামলা, দফায় দফায় বিস্ফোরণঅন্য আসামিদের সাথে আদালতে আসতে চান জিয়াউল, আপত্তি নেই বাকি ১০ আসামিরগ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রীবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতসফটওয়্যার জটিলতা: প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লকএমপির বাড়িতে আগুন লেগেছে না লাগানো হয়েছে তা তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

নড়াইলে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন

নড়াইলে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন

নড়াইল প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শেষ পর্বে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে ডা. এস এম নাসীর উদ্দিন সভাপতি এবং মাওলানা কাজী নুরুন নবী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় নড়াইল শহরের অভিলাষ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও দায়িত্বশীল ব্যক্তি অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ খায়রুজ্জামান।

বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইসলামী আন্দোলনের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

জেলা নেতৃবৃন্দ জানান, নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার পাশাপাশি জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এ সম্মেলনে অংশ নেন। সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz