মূল খবরে যান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাগোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ১৫তারেক রহমানের ৬১তম জন্মদিনে বাউফলে বৃক্ষরোপণ কর্মসূচি পালনবিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনদেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে হাসিনাকেসংলাপে কোনো শর্ত দেয়নি এনসিপি, জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের আশ্বাস সরকারেরস্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি
সারাদেশ

স্টেশন ভাঙচুরের ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি

স্টেশন ভাঙচুরের ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি

রাজশাহী প্রতিনিধি : 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম এ  বিষয়টা জানিয়েছেন।

তদন্ত কমিটিতে রয়েছেন-পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

এর আগে, এ ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে আরএনবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার’ সঙ্গে জড়িত সন্দেহে ওই চার কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠার পর রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের অবরোধের কারণে রেল কর্তৃপক্ষ ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে।

তবে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz