বাণিজ্য

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী

 

:রবিবার (৪ অক্টোবর) রাজধানীর খামারবাড়িস্থ কেআইবিতে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬’ (ওয়ার্ল্ড ইনভেস্টরস উইক) উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, “বিগত দিনের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে আগামী এক বছরের মধ্যে একটি সুসংগঠিত, গভীর ও আন্তর্জাতিকমানের পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী এক বছরের মধ্যেই পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে। এর মাধ্যমে দেশের ব্যাংক খাতের ওপর অতিরিক্ত চাপ অনেকটাই কমে আসবে।”

তিনি আরও উল্লেখ করেন, ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার পুনর্গঠনের কাজটি কেবল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একক দায়িত্ব নয়। এর জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি সুসমন্বিত ‘ইকোসিস্টেম’ গড়ে তুলতে হবে। অতীতে প্রতিটি প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে কাজ করায় নীতিগত সমন্বয়হীনতা তৈরি হয়েছিল উল্লেখ করে অর্থমন্ত্রী এখন থেকে সংশ্লিষ্ট সব সংস্থাকে একই ছাতার নিচে এসে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।