মূল খবরে যান

রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
দিল্লিতে ব্যাপক ধরপাকড়: প্রেস কার্ড দেখিয়েও ছাড় পেলেন না সাংবাদিকেরা, তীব্র নিন্দা সিপিজেরদিল্লিতে তীব্র গণবিক্ষোভ: মোদি সরকারের কঠোর দমনপীড়নে ফিরছে ১৯৭৫-এর জরুরি অবস্থার স্মৃতিযুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসতবাড়িতে বন্দুকধারীর তাণ্ডব, গুলিতে নিহত ৫মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, নিয়ে গেল সিসিটিভির মনিটর ও ডিভাইসমেধার বদলে টাকার খেলা চলবে না, প্রশ্নফাঁসের দায় সরকারকে নিতে হবে: আসিফ মাহমুদপাইলটের জরুরি বার্তায় শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ, নিরাপদে নামল বিমানের ফ্লাইটশুধু পরীক্ষায় ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজরাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০
সারাদেশ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা, কারণ ব্যাখ্যা করলেন এসপি

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য দাপ্তরিক দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের এই কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা, কারণ ব্যাখ্যা করলেন এসপি

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনার নেপথ্য কারণ ও বিশেষ অভিযান

নির্দেশনাপত্রে উল্লেখ করা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বর্তমানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কিছু অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা পরিলক্ষিত হওয়ায় সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশেষ অভিযান কিংবা যেকোনো জরুরি দায়িত্ব পালনকালে রাতে কোনোভাবেই যেন সদস্যরা একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপস, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস এবং কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।

পুলিশ পরিদর্শকের ওপর ছিনতাইকারীর হামলা

ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে সাদা পোশাকে থাকা এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর আহত হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরই মূলত জেলা পুলিশের প্রতিটি সদস্যের সার্বিক নিরাপত্তা ও সতর্কতা নিশ্চিত করতে রাতের বেলায় একা চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে