মূল খবরে যান

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
মহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা: ১৪ দিনে রেলের আয় ২ কোটি টাকার বেশিজলবায়ু সম্মেলন (কপ-৩১) শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানগভীর রাতে ইরানের হরমোজগানে হামলা, দফায় দফায় বিস্ফোরণঅন্য আসামিদের সাথে আদালতে আসতে চান জিয়াউল, আপত্তি নেই বাকি ১০ আসামিরগ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রীবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতসফটওয়্যার জটিলতা: প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লকএমপির বাড়িতে আগুন লেগেছে না লাগানো হয়েছে তা তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।”

তিনি আরও বলেন, “সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।”

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করবে বলে প্রত্যাশা করা হয়েছিল। তবে তাঁর দাবি, হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই এবং সরকার তাদের যথাযথ নিরাপত্তা দিতে পারেনি। গত তিন-চার মাসের বিভিন্ন ঘটনার তথ্যেও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সম্প্রীতির আহ্বান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই-সংক্রান্ত বিষয়টি তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম সম্প্রদায়ের প্রতি এমন কোনো কাজ না করার আহ্বান জানান, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ, দুঃখ বা কষ্ট তৈরি হয়।

তিনি বলেন, বিষয়টি নিয়ে কথা বলার কারণে তাঁকে যেন ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ বলে আখ্যা দেওয়া না হয়। তাঁর ভাষ্য, হিন্দু সম্প্রদায়ের মানুষের বক্তব্য সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তিনি বিষয়টি তুলে ধরেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি। এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে কেউ আহত বা অপমানিত বোধ করেন।

প্রয়োজনে দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে ভুল-বোঝাবুঝির অবসান ঘটানো সম্ভব।

ইশরাক হোসেনের পদত্যাগের ইস্যু, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা এবং ধর্মীয় সম্প্রীতি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব বক্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। 

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz