মূল খবরে যান

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
দেশের বাইরে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী এ্যানিজুলাই সনদ বাস্তবায়ন ও হাদি হত্যার বিচার না হলে বিএনপির জন্য কঠিন সময়: জাবেরবগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তারপূজামণ্ডপে পুলিশের পোশাকে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহারমিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারবাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল জব্দ, ডিলারশিপ বাতিলসুন্দরবন ও মোংলা বন্দর ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা, বৃহস্পতিবার খুলনা-মোংলা সফরে প্রধানমন্ত্রীনাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা
সারাদেশ

মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করার অভিযোগে তানভীর জোমাদ্দার নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার দুপুরে মিরপুর মডেল থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে 

গ্রেপ্তারকৃত তানভীর জোমাদ্দার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে পুলিশ সূত্রে জানা গেছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত সরেজমিনে পরিদর্শনে যান পরিদর্শনের সময় নিরাপত্তা বলয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশ কাটিয়ে তানভীর প্রধানমন্ত্রীকে অনুসরণ করার চেষ্টা করেন এবং কাছাকাছি পৌঁছে যান। পরবর্তীতে এ ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে ভিডিওটি যাচাই-বাছাইয়ের পর বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই ছাত্রলীগ নেতাকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে 

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকার হকার ও দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেন এবং সাধারণ পথচারীদের সাথে কথা বলেন 

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।