মূল খবরে যান

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
দেশের বাইরে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী এ্যানিজুলাই সনদ বাস্তবায়ন ও হাদি হত্যার বিচার না হলে বিএনপির জন্য কঠিন সময়: জাবেরবগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তারপূজামণ্ডপে পুলিশের পোশাকে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহারমিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারবাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল জব্দ, ডিলারশিপ বাতিলসুন্দরবন ও মোংলা বন্দর ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা, বৃহস্পতিবার খুলনা-মোংলা সফরে প্রধানমন্ত্রীনাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা
সারাদেশ

পূজামণ্ডপে পুলিশের পোশাকে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহার

সিলেটে পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের পোশাক পরে গান পরিবেশনের ঘটনায় এএসআই উদয়ন ফারুককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ

পূজামণ্ডপে পুলিশের পোশাকে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহার

সিলেটে পূজামণ্ডপে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করায় উদয়ন ফারুক নামে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই গান পরিবেশন করেন তিনি।

পরে তার গান পরিবেশনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। পরে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: পুলিশ সূত্র

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।