মূল খবরে যান

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
দেশের বাইরে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী এ্যানিজুলাই সনদ বাস্তবায়ন ও হাদি হত্যার বিচার না হলে বিএনপির জন্য কঠিন সময়: জাবেরবগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তারপূজামণ্ডপে পুলিশের পোশাকে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহারমিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারবাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল জব্দ, ডিলারশিপ বাতিলসুন্দরবন ও মোংলা বন্দর ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা, বৃহস্পতিবার খুলনা-মোংলা সফরে প্রধানমন্ত্রীনাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা
জাতীয়

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে গাবতলী উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাদিয়াদ হুসাইন বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন।

বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে লুঙ্গি পরা এক যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তিনি নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দেন। পরে তাকে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে যেতে দেখা যায়।

ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ও ছবি দেখে ওই যুবককে শনাক্ত করে পুলিশ। পরে গাবতলীতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি রাকিব হোসেন জানান, গ্রেপ্তারের সময় রাদিয়াদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারেও ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাদিয়াদের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্য দুটি মামলার একটিতে তাকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর মামলার তদন্তেও তার নাম সন্দেহভাজন হিসেবে এসেছে।

গ্রেপ্তারের পর রাদিয়াদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।