বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও অসুস্থ নেতা-কর্মীদের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, “গত ১৭ বছর আমরা ছিলাম অত্যাচারিত, নির্যাতিত। গুম, মামলা-হামলা ও জেলের মতো পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। এসব নির্যাতনের স্টিম রোলার প্রতিনিয়ত আমাদের ওপর চালানো হয়েছে। দীর্ঘদিন এ সমাজ অবরুদ্ধ ছিল। এখন ফ্যাসিবাদমুক্ত এ সমাজ।”
এ্যানি আরও বলেন, দেশের বাইরে বসে তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও সবাই সজাগ ও সতর্ক রয়েছেন। গণতন্ত্রের ভিত শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, তারেক রহমান তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি এবং লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরন।




