মূল খবরে যান

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
এনসিপির সহযোগী সংগঠন ওলামা অ্যালায়েন্স থেকে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগ‘চুমুকাণ্ডে’ গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মোসলেমকে নিয়ে যা বলছে পরিবার ও এলাকাবাসী২৬ দিনে তিন হ্যাটট্রিক: জার্মানি-ইতালি দুদেশই যাকে চায়, কে এই ত্রেসোল্ডি?প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধেদেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১৪শ'পাহাড়ের বুকে শত একর ফলদ বাগান, সেচের পানির তীব্র সংকটে কৃষকের স্বপ্ননোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেপ্তারআপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি: গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
সারাদেশ

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

গাজীপুরের জয়দেবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানেরই পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিক্ষকসহ মোট ৫ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।

রোববার (২৫ অক্টোবর) রাতে ভুক্তভোগীর বাবা জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি সিকদার মার্কেট সংলগ্ন ‘দারুল মা’আরিফ হোসাইনিয়া কওমি মাদ্রাসা’ ও ‘মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসা’র পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে (২৯)। মামলায় সহযোগী আসামি হিসেবে আরিফুলের বাবা সেলিম মিয়া, মা রহিমা খাতুন, ভাই শরীফ মিয়া এবং দেলোয়ার হোসেন নামে আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। আসামিদের সবার মূল বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলাম তাকে বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণের হুমকি দেওয়া হয়। ঘটনাটি পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে শিক্ষককে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ অক্টোবর সকালে ছাত্রীটি মাদ্রাসায় গেলে পরিচালক আরিফুল ইসলাম অন্য আসামিদের সহযোগিতায় তাকে অপহরণ করে নিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ার পর ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রধান অভিযুক্ত শিক্ষকসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।