মূল খবরে যান

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
এনসিপির সহযোগী সংগঠন ওলামা অ্যালায়েন্স থেকে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগ‘চুমুকাণ্ডে’ গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মোসলেমকে নিয়ে যা বলছে পরিবার ও এলাকাবাসী২৬ দিনে তিন হ্যাটট্রিক: জার্মানি-ইতালি দুদেশই যাকে চায়, কে এই ত্রেসোল্ডি?প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধেদেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১৪শ'পাহাড়ের বুকে শত একর ফলদ বাগান, সেচের পানির তীব্র সংকটে কৃষকের স্বপ্ননোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেপ্তারআপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি: গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
রাজনীতি

এনসিপির সহযোগী সংগঠন ওলামা অ্যালায়েন্স থেকে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগ

এনসিপির সহযোগী সংগঠন ওলামা অ্যালায়েন্স থেকে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মাওলানা সানাউল্লাহ খান। একই সঙ্গে তিনি সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সমন্বয়ক মাওলানা ত্বহা মাহমুদ।

এর আগে গত ২৩ অক্টোবর এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মাওলানা সানাউল্লাহ খানকে দলের ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছিল। তবে নতুন কমিটিতে আলেমদের প্রতিনিধিত্ব আগের চারজন থেকে কমিয়ে দুজনে নামিয়ে আনার প্রতিবাদে গত ২৪ অক্টোবর (শনিবার) নিজেদের অবস্থান তুলে ধরে ওলামা অ্যালায়েন্স। সেখানে সংগঠনের পক্ষ থেকে আলেমদের যথাযথ প্রতিনিধিত্ব ও মর্যাদা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

এমন প্রেক্ষাপটে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগের বিষয়টি সামনে এলেও, তিনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া কিংবা আলেমদের প্রতিনিধিত্ব নিয়ে সম্প্রতি সৃষ্ট বিতর্কের সঙ্গে এই পদত্যাগের সরাসরি কোনো সংযোগ রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।

ওলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক ও সাংগঠনিক পরিসরে আলেমদের ন্যায্য অধিকার, আত্মমর্যাদা ও অংশীদারত্ব নিশ্চিতের লড়াই অব্যাহত থাকবে। সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা আলেমসমাজের স্বার্থ ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারিত হবে।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।