মূল খবরে যান

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
১৭ বছরে গ্যাসের একটি কূপও খনন হয়নি, দাবি জ্বালানিমন্ত্রীরচুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত১১ বছর পর লিবিয়ার আকাশপথে আন্তর্জাতিক বিধিনিষেধ প্রত্যাহারগৌরীর পোশাক ও চুল খোলা রাখা নিয়ে আপত্তি ছিল শাহরুখের, ভাঙতে বসেছিল সম্পর্কমহানগর এক্সপ্রেসে চড়ে মধ্যরাতে ফেনীতে রেলপথ প্রতিমন্ত্রীএমবাপে-ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন!গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খেতে এসে কারাগারে ৭ নেতাকর্মীবাংলাদেশ দলের ‘নাম্বার নাইন’ জার্সির ভার ১৮ বছরের মাহি খানের কাঁধে
বিশ্ব

‘এআই’ নাম বদলে ‘এসআই’ চাচ্ছেন ট্রাম্প, হঠাৎ আলোচনায় স্লোভেনিও ডোমেন

‘এআই’ নাম বদলে ‘এসআই’ চাচ্ছেন ট্রাম্প, হঠাৎ আলোচনায় স্লোভেনিও ডোমেন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই)-এর নাম পরিবর্তন করে ‘সুপার ইন্টেলিজেন্স’ (এসআই) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই রিব্র্যান্ডিং ঘোষণার পরই অপ্রত্যাশিতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইউরোপের ছোট দেশ স্লোভেনিয়া।

যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরে বহুল পরিচিত শব্দ ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা ‘এআই’ (AI)-এর পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘এসআই’ (SI) নাম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের মাধ্যমে এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্রাম্পের এই নামকরণের পরিবর্তনের পর বিশ্ব প্রযুক্তি অঙ্গনে যেমন তোলপাড় শুরু হয়েছে, তেমনি এর সংক্ষিপ্ত রূপ ‘এসআই’-এর কারণে ইউরোপের দেশ স্লোভেনিয়ার নাম হঠাৎ করে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে।

কেন আলোচনায় স্লোভেনিয়া?

ট্রাম্পের নতুন ‘এসআই’ নামকরণের ঘোষণার পরপরই স্লোভেনিয়ার জাতীয় ইন্টারনেট ডোমেন এক্সটেনশন ‘.si’ (ডট এসআই)-এর প্রতি বিশ্বজুড়ে অস্বাভাবিক ও অভূতপূর্ব চাহিদা তৈরি হয়েছে। দেশটির ডোমেন নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন সংক্ষিপ্ত রূপটির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ডোমেনটির চাহিদা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার নতুন ডোমেন ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে।

অ্যাঙ্গুইলার ‘.ai’-এর পথেই কি স্লোভেনিয়ার ‘.si’?

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপ রাষ্ট্র অ্যাঙ্গুইলার জাতীয় ডোমেন ‘.ai’ যেভাবে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধান পছন্দের ডোমেনে পরিণত হয়েছিল, ঠিক একই ঘটনা ঘটতে চলেছে স্লোভেনিয়ার ক্ষেত্রও।

ট্রাম্পের ‘এসআই’ রিব্র্যান্ডিংয়ের সুবাদে বিভিন্ন বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান, ডেভলপার এবং সাইবার স্কোয়াটারদের (Cyber Squads) মধ্যে স্লোভেনিও ডোমেন ‘.si’ বাগিয়ে নেওয়ার এক প্রতিযোগিতা শুরু হয়েছে। আকস্মিক এই বৈশ্বিক চাহিদার ফলে স্লোভেনিয়ার ডোমেন বাজারের জন্য এটি বড় ধরনের একটি অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।