মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারত। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পাকিস্তান ইউ-ক্যাব ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। তিনি আরও দাবি করেন, শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬টিরও বেশি স্থানে পাকিস্তানের বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে আত্মরক্ষা করেছে। তিনি বলেন, উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভূজ, বাথিন্ডা স্টেশনের মতো বিমান স্টেশনগুলিতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। সোফিয়া কুরেশি বলেন, আমি আরও উল্লেখ করতে চাই, পাকিস্তান রাত ১টা ৪০ মিনিটে একটি উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাঞ্জাবের বিমানঘাঁটি স্টেশনকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল। পাকিস্তান শ্রীনগর, বান্ডিপোরা এবং উধমপুরে বিমান বাহিনীর বিমান ঘাঁটি, স্বাস্থ্যসেবা এবং স্কুলগুলিকেও লক্ষ্যবস্তু করেছে। কর্নেল সোফিয়া কুরেশি আরো বলেন, ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। সব শত্রুভাবাপন্ন পদক্ষেপের সঠিক জবাব দেওয়া হয়েছে।

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারত। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পাকিস্তান ইউ-ক্যাব ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে।

তিনি আরও দাবি করেন, শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬টিরও বেশি স্থানে পাকিস্তানের বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে আত্মরক্ষা করেছে।

তিনি বলেন, উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভূজ, বাথিন্ডা স্টেশনের মতো বিমান স্টেশনগুলিতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

সোফিয়া কুরেশি বলেন, আমি আরও উল্লেখ করতে চাই, পাকিস্তান রাত ১টা ৪০ মিনিটে একটি উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাঞ্জাবের বিমানঘাঁটি স্টেশনকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল।

পাকিস্তান শ্রীনগর, বান্ডিপোরা এবং উধমপুরে বিমান বাহিনীর বিমান ঘাঁটি, স্বাস্থ্যসেবা এবং স্কুলগুলিকেও লক্ষ্যবস্তু করেছে।

কর্নেল সোফিয়া কুরেশি আরো বলেন, ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। সব শত্রুভাবাপন্ন পদক্ষেপের সঠিক জবাব দেওয়া হয়েছে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz