মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

ভারত ও পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার তাগিদ চীন ও যুক্তরাজ্যের

ভারত ও পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার তাগিদ দিয়েছে চীন ও যুক্তরাজ্য। শনিবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত। অন্যদিকে এই দুই দেশের পরিস্থিতি "নিবিড়ভাবে পর্যবেক্ষণ" করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই দুই দেশের উত্তেজনা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা দুই পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করতে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে চীন এই লক্ষ্যে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও তারা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করুন এবং উত্তেজনা আরো বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে চলুন। এটি ভারত ও পাকিস্তান উভয়ের মৌলিক স্বার্থের জন্য এবং একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বলে তারা মনে করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও তাই আশা করে। ভারত ও পাকিস্তানের পরিস্থিতি "নিবিড়ভাবে পর্যবেক্ষণ" করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট। তিনি তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, আকাশসীমা বর্তমানে বন্ধ রয়েছে এবং স্বল্প সময়ের নোটিশে আরো বিধিনিষেধ ঘোষণা বা পরিবর্তন করা হতে পারে।

ভারত ও পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার তাগিদ চীন ও যুক্তরাজ্যের

ভারত ও পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার তাগিদ দিয়েছে চীন ও যুক্তরাজ্য। শনিবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত। অন্যদিকে এই দুই দেশের পরিস্থিতি "নিবিড়ভাবে পর্যবেক্ষণ" করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই দুই দেশের উত্তেজনা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা দুই পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করতে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।

এক্ষেত্রে চীন এই লক্ষ্যে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও তারা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করুন এবং উত্তেজনা আরো বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে চলুন।

এটি ভারত ও পাকিস্তান উভয়ের মৌলিক স্বার্থের জন্য এবং একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বলে তারা মনে করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও তাই আশা করে।

ভারত ও পাকিস্তানের পরিস্থিতি "নিবিড়ভাবে পর্যবেক্ষণ" করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট।

তিনি তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, আকাশসীমা বর্তমানে বন্ধ রয়েছে এবং স্বল্প সময়ের নোটিশে আরো বিধিনিষেধ ঘোষণা বা পরিবর্তন করা হতে পারে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz