মূল খবরে যান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালেরসারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রীবিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রীএরা মানুষ নয়, দানব: জিয়াউলের নৃশংসতার বর্ণনা চিফ প্রসিকিউটরেররাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করা: রুহুল কবির রিজভীসরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণহাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ‘হঠাৎ মাটিতে গড়িয়ে পড়েন সোহেল খান’
খেলা

তদন্ত কমিটি গঠন করল এনএসসি

এনএসসির অব্যবস্থাপনায় বন্ধ টেবিল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল দৈনিক আমার দেশ। টুর্নামেন্টট আয়োজন চূড়ান্ত করার দুই মাস আগেই ভেন্যুর ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছিল টেবিল টেনিস ফেডারেশন। কিন্তু ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ উডেন ফ্লোর জিমনেসিয়ামের এয়ার কন্ডিশন (এসি) সিস্টেম অচল ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় টুর্নামেন্টটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমে এমন আরও প্রতিবেদন প্রকাশ হওয়ায় বিষয়টি নজরে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদের। ইনডোর স্টেডিয়ামের খেলা অনুপযোগী বিষয়গুলো খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে এনএসসি। উক্ত কমিটির আহবায়ক হিসেবে রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে। সদস্য সচিব হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী মো: নাছির উদ্দিন। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক আওলাদ হোসেনকে। সার্বিক সমস্যা এবং সমাধানের লক্ষ্যে কী ব্যবস্থা নেয়া যায় সেসব উল্লেখ করে কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে, জাতীয় স্টেডিয়ামের বাইরের ক্রীড়াবান্ধবহীন পরিবেশ এবং নানা অসঙ্গতির কথা তুলে ধরে গত ৭ মে ‘অপরিচ্ছন্ন, মাদকের স্বর্গ, ক্রীড়াবান্ধবহীন পরিবেশ’শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্টেডিয়ামের বাইরে রিক্সা, ভ্যানের জট, হকারসহ বিভিন্ন রকম ছোট দোকান, ময়লা, আবর্জনা, পঁচা দুর্গন্ধ এবং মাদকে সেবিদের উপস্থিতির কথা। সেসব চিত্র দেশের ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির নয়নাভিরাম সৌন্দর্যকে নষ্ট করছে। এ বিষয়টিও ক্রীড়া পরিষদের নজরে এসেছে। এনএসসি জানায়, নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব সমস্যা সমাধান করতে চায় তারা। বিষয়টিকে মাথায় রেখে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে এনএসসি।

তদন্ত কমিটি গঠন করল এনএসসি

এনএসসির অব্যবস্থাপনায় বন্ধ টেবিল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল দৈনিক আমার দেশ। টুর্নামেন্টট আয়োজন চূড়ান্ত করার দুই মাস আগেই ভেন্যুর ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছিল টেবিল টেনিস ফেডারেশন। কিন্তু ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ উডেন ফ্লোর জিমনেসিয়ামের এয়ার কন্ডিশন (এসি) সিস্টেম অচল ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় টুর্নামেন্টটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমে এমন আরও প্রতিবেদন প্রকাশ হওয়ায় বিষয়টি নজরে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদের। ইনডোর স্টেডিয়ামের খেলা অনুপযোগী বিষয়গুলো খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে এনএসসি। উক্ত কমিটির আহবায়ক হিসেবে রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে। সদস্য সচিব হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী মো: নাছির উদ্দিন। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক আওলাদ হোসেনকে। সার্বিক সমস্যা এবং সমাধানের লক্ষ্যে কী ব্যবস্থা নেয়া যায় সেসব উল্লেখ করে কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, জাতীয় স্টেডিয়ামের বাইরের ক্রীড়াবান্ধবহীন পরিবেশ এবং নানা অসঙ্গতির কথা তুলে ধরে গত ৭ মে ‘অপরিচ্ছন্ন, মাদকের স্বর্গ, ক্রীড়াবান্ধবহীন পরিবেশ’শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্টেডিয়ামের বাইরে রিক্সা, ভ্যানের জট, হকারসহ বিভিন্ন রকম ছোট দোকান, ময়লা, আবর্জনা, পঁচা দুর্গন্ধ এবং মাদকে সেবিদের উপস্থিতির কথা। সেসব চিত্র দেশের ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির নয়নাভিরাম সৌন্দর্যকে নষ্ট করছে। এ বিষয়টিও ক্রীড়া পরিষদের নজরে এসেছে। এনএসসি জানায়, নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব সমস্যা সমাধান করতে চায় তারা। বিষয়টিকে মাথায় রেখে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে এনএসসি।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz