মূল খবরে যান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালেরসারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রীবিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রীএরা মানুষ নয়, দানব: জিয়াউলের নৃশংসতার বর্ণনা চিফ প্রসিকিউটরেররাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করা: রুহুল কবির রিজভীসরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণহাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ‘হঠাৎ মাটিতে গড়িয়ে পড়েন সোহেল খান’
খেলা

শেষ ওয়ানডেতে বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ২২৭

সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডে 'এ' দলের বিপক্ষে আগে ব্যাট করে ২২৭ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই একদিনের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। তাই আজকের ম্যাচটি নুরুল হাসান সোহানের দলের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিকতার। অন্যদিকে ম্যাচটি কিউইদের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন। এমন সমীকরণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ 'এ' দল। দলীয় ৯০ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। এদিন ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও নাসুম আহমেদ ছাড়া বাংলাদেশের হয়ে আর কেউ ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি। ফিফটি এসেছে এই দুজনের ব্যাট থেকে। বিশেষ করে আটে নামা নাসুম ব্যাট হাতে না দাঁড়াতে পারলে সম্মানজনক পুঁজি পাওয়া হতো না বাংলাদেশের। সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন নাসুম। তার ৯৭ বলের ইনিংসটা সাজানো ছিল ৯ চার এবং এক ছয়ের মারে। ৬৫ বলে ৭ চার ও ৩ ছয়ের সাহায্যে ৬৩ রান এনে দেন রাব্বি। এছাড়া সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৩১ রান। নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে ৪৪ রানে ৩ উইকেট নেন আদিত্য অশোক। বেন লিস্টার, জেডন লিনক্স ও ডিন ফক্সক্রফটের শিকার দুটি করে উইকেট।

শেষ ওয়ানডেতে বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ২২৭

সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডে 'এ' দলের বিপক্ষে আগে ব্যাট করে ২২৭ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই একদিনের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। তাই আজকের ম্যাচটি নুরুল হাসান সোহানের দলের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিকতার। অন্যদিকে ম্যাচটি কিউইদের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন।

এমন সমীকরণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ 'এ' দল। দলীয় ৯০ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। এদিন ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও নাসুম আহমেদ ছাড়া বাংলাদেশের হয়ে আর কেউ ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি। ফিফটি এসেছে এই দুজনের ব্যাট থেকে। বিশেষ করে আটে নামা নাসুম ব্যাট হাতে না দাঁড়াতে পারলে সম্মানজনক পুঁজি পাওয়া হতো না বাংলাদেশের।

সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন নাসুম। তার ৯৭ বলের ইনিংসটা সাজানো ছিল ৯ চার এবং এক ছয়ের মারে। ৬৫ বলে ৭ চার ও ৩ ছয়ের সাহায্যে ৬৩ রান এনে দেন রাব্বি। এছাড়া সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৩১ রান। নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে ৪৪ রানে ৩ উইকেট নেন আদিত্য অশোক। বেন লিস্টার, জেডন লিনক্স ও ডিন ফক্সক্রফটের শিকার দুটি করে উইকেট।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz