মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

তিন বছর পর সরাসরি বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা

তিন বছর পর প্রথম সরাসরি বৈঠকে মিলিত হয়েছেন ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গে একই রুমে বৈঠকে বসলেও তারা একে অপরের সঙ্গে হাত মেলাননি।

তিন বছর পর সরাসরি বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন মার্চে দুই দেশ যুদ্ধ বন্ধের আলোচনায় বসেছিল। কিন্তু সেটি ভেস্তে যায়। এরপর রাশিয়া-ইউক্রেনের কর্মকর্তারা মুখোমুখি হননি।

এদিকে আজকের বৈঠকটি হচ্ছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছানো। অপরদিকে রাশিয়া জানিয়েছে, তাদের লক্ষ্য দীর্ঘকালীন শান্তি চুক্তিতে পৌঁছানো এবং এই দ্বন্দ্বের ‘যে মূল কারণ রয়েছে সেটি নির্মূল করা।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার এমন উদ্দেশ্যের অর্থ হলো তারা যুদ্ধবিরতি চায় না। তাদের মূল সমস্যা হলো ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz