মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

তিস্তা প্রকল্প শুরু আগামী বছর

পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রিজওয়ানা হাসান আগেই জানিয়েছেন যে, জানুয়ারি নাগাদ তিস্তা প্রকল্পের কাজ শুরু হতে পারে। ভূ-রাজনৈতিক দিক থেকে স্পর্শকাতর প্রস্তাবিত এই প্রকল্পের ব্যাপারে ভারতের আগ্রহের কথা বিগত সরকারের আমলে জানা গিয়েছিলো।

তিস্তা প্রকল্প শুরু আগামী বছর

পররাষ্ট্র সচিবকে চীনের রাষ্ট্রদূত

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রতিনিধি দল পাঠাচ্ছে

মোঃ রফিকুল ইসলাম গাজী

তিস্তায় প্রকল্প বাস্তবায়নে চীনের আগ্রহের কথা আগেই জানা গেছে। এবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষণ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে জানালেন যে, এ বিষয়ে একটি কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রিজওয়ানা হাসান আগেই জানিয়েছেন যে, জানুয়ারি নাগাদ তিস্তা প্রকল্পের কাজ শুরু হতে পারে। ভূ-রাজনৈতিক দিক থেকে স্পর্শকাতর প্রস্তাবিত এই প্রকল্পের ব্যাপারে ভারতের আগ্রহের কথা বিগত সরকারের আমলে জানা গিয়েছিলো।

কারিগরি দলটি আগামী মাস নাগাদ বাংলাদেশ সফরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্প চীনের ঋণে হবে। কত টাকা ব্যয় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশের তরফ থেকে ৫৫ হাজার কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। কারিগরি দিক ও সম্ভাব্যতার সার্বিক বিচার বিশ্লেষণের পর ঋণের পরিমাণ পরিবর্তন হতে পারে। বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে চীনের সঙ্গে চুক্তি সম্পাদনে আগ্রহী। এটা বিভিন্ন সময়ে সরকারের বক্তব্যে স্পষ্ট হয়েছে। চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নেগোশিয়েশনের কাজ করছে। 

চীনের বৈশ্বিক সুশাসন উদ্যেগে (জিএসআই) যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে চীন। এই বিষয়ে বাংলাদেশ নোট নিয়েছে। গত মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরের পর তিস্তা প্রকল্প এগিয়ে নিতে কাজ শুরু করে অন্তর্র্বতী সরকার। 

এর পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে মে মাসে একটি চিঠি দেয়। তাতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণ নেওয়ার বিষয়টি জানানো হয়। ২০২৪ সালের মে মাসের শুরুতে বাংলাদেশ সফরে এসে ভারতের তৎকালীন পররাষ্ট্রসচিব বিনয় কোয়েত্রা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছিলেন। শেখ হাসিনার সরকার চেয়েছিল, প্রকল্পটিতে যেন ভারত অর্থায়ন করে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz