মূল খবরে যান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালেরসারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রীবিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রীএরা মানুষ নয়, দানব: জিয়াউলের নৃশংসতার বর্ণনা চিফ প্রসিকিউটরেররাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করা: রুহুল কবির রিজভীসরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণহাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ‘হঠাৎ মাটিতে গড়িয়ে পড়েন সোহেল খান’
খেলা

চলতি বছর আসছে আয়ারল্যান্ড, সূচি জানাল বিসিবি

এর আগে মাত্র একবার তারা টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল- ২০২৩ সালের এপ্রিল মাসে, ঢাকায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ সাত উইকেটে জয় পেয়েছিল।

চলতি বছর আসছে আয়ারল্যান্ড, সূচি জানাল বিসিবি

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা।

শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌছাবে আয়ারল্যান্ড। এরপর তারা চলে যাবে সিলেট। চায়ের শহরের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ই নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর, ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ।

এর আগে মাত্র একবার তারা টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল- ২০২৩ সালের এপ্রিল মাসে, ঢাকায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ সাত উইকেটে জয় পেয়েছিল।

টেস্ট সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলোর হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz