মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

ট্রাম্পের সফরের বিরুদ্ধে প্রতিবাদে ৫০ বিক্ষোভকারী গ্রেফতার, সমাবেশ নিষিদ্ধ করলো পুলিশ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আগমনকে ঘিরে ফিলিস্তিনপন্থী স্লোগান ও প্রতিবাদের জেরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে; পুলিশ আগামীকালকের সমাবেশও নিষিদ্ধ করেছে।

ট্রাম্পের সফরের বিরুদ্ধে প্রতিবাদে ৫০ বিক্ষোভকারী গ্রেফতার, সমাবেশ নিষিদ্ধ করলো পুলিশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া সফরের বিরোধিতায় কুয়ালালামপুরে উত্তেজনা বিরাজ করছে। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করা এবং ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দেওয়া প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের স্লোগানের মূল প্রতিপাদ্য ছিল, ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’।

পুলিশ মেনারা তাবুং হাজির সামনে একটি চেকপয়েন্টে বিক্ষোভকারীদের আটক করে। দূতাবাস থেকে মাত্র ১০০ মিটার দূরে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। গ্রেফতারের পর বিক্ষোভকারীদের মোটরসাইকেল জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং যানবাহনগুলো জব্দ করা হয়।

কেবল শনিবার রাতে নয়, এর আগের দিনও ট্রাম্পের সফরবিরোধী প্রায় ৭০০ মানুষ মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশ করেছিলেন। তাদের প্রতিবাদের ভাষা ছিল ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ স্লোগানের মাধ্যমে। তারা অনেকেই ‘Go Home Trump’ লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

এই প্রতিবাদ সত্ত্বেও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।

এদিকে, পুলিশ আগামীকাল আমপাং পার্ক এমআরটি স্টেশনের কাছে পরিকল্পিত ট্রাম্পবিরোধী আরেকটি বিক্ষোভের আয়োজকদের সতর্ক করেছে। কুয়ালালামপুরের পুলিশ প্রধান ফাদিল মারসুস জানিয়েছেন, গোয়েন্দা তথ্য এবং যৌথ নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ওই স্থানটিকে বিক্ষোভের জন্য অনুপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে। ফলস্বরূপ, এই সমাবেশ অনুমোদিত নয় বলে ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক সতর্কতার মধ্যেই মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভের তীব্রতা বাড়ছে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz