মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

কতদিন ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ রাখবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র 'লাভজনক উপায়ে' ভেনেজুয়েলার পুনর্গঠন বা সংস্কার করবে।

কতদিন ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ রাখবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলার ওপর এক বছরের চেয়েও 'বেশি সময়' ধরে নিয়ন্ত্রণ বজায় রাখবে যুক্তরাষ্ট্র। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ কি তিন মাস, ছয় মাস, এক বছর নাকি তার চেয়েও বেশি সময় ধরে থাকবে। ট্রাম্প জবাব দেন, 'আমি বলব, এরচেয়েও বেশি সময়।' তিনি আরও যোগ করেন, 'সময়ই বলে দেবে।'

গত শুক্রবার (২ জানুয়ারি) শেষ রাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে আনে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে নিউইয়র্কে তাদের বন্দি করে বিচার করা হচ্ছে। 

জাতিসংঘের মানবাধিকার দফতর বলেছে, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা বিশ্বের নিরাপত্তা কমিয়েছে। ট্রাম্প অবশ্য আন্তর্জাতিক আইনের ধার ধারেন না বলে নিউইয়র্ক টাইমসকে বলেছেন। তিনি বলেন, 'আমার আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই।'

রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র 'লাভজনক উপায়ে' ভেনেজুয়েলার পুনর্গঠন বা সংস্কার করবে। 

তিনি বলেন, 'আমরা তাদের তেল সংগ্রহ করব, তেল ব্যবহার করব। তেলের দাম কমিয়ে দেব। ভেনেজুয়েলাকে অর্থ দেব, যা তাদের অত্যন্ত প্রয়োজন।'

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট একটি পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আটকা পড়ে থাকা সর্বোচ্চ ৫০ মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন করে তা বিক্রি করবে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz