মূল খবরে যান

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
নেতৃত্বের মানদণ্ড নিয়ে দ্বিমত, আটকে আছে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাস্বেচ্ছায় ফেরার সুযোগ নেই, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে এনে বিচার করতে হবে: রিজভীবিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকারডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা: পর্দার আড়ালে ভারত ও ঢাকার আলোচনাশেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়ালআধুনিক রাষ্ট্রের স্বপ্ন ও জিয়াউর রহমান: একটি নিবন্ধের সারসংক্ষেপএগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, সাময়িক বিঘ্নের পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিকজাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারে সদস্যরা সম্মত: খলিলুর রহমান
অন্যান্য

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক:

জাকার্তায় অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার জিবিকে হকি ফিল্ডে শক্তিশালী উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই অর্পিতাদের প্রথম জয়। 

শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলা বাংলাদেশ ম্যাচের শুরুতেই রিমন শারিকার গোলে লিড নেয়। তবে উজবেকিস্তানের খুজায়েভা মাদিনাবোনু পেনাল্টি কর্নার থেকে দ্রুত সমতা ফেরান। দ্বিতীয় কোয়ার্টারে ২৪ মিনিটে আক্তার কণা ফিল্ড গোল করে আবারও দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাচসেরা আইরিন রিয়া। তবে শেষ কোয়ার্টারে সহজে হার মানেনি উজবেকিস্তান। খায়াদারোভা জুলখুমর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনে দলটি। অবশেষে ৩-২ ব্যবধানের ঐতিহাসিক জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশের তরুণীরা।

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। আগামী রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ মেয়েদের। আট দলের এ টুর্নামেন্টে শীর্ষ চার দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।

অন্যান্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz