বিশ্ব

নৈশভোজের অনুষ্ঠানে হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল: ট্রাম্প

নৈশভোজের অনুষ্ঠানে হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল: ট্রাম্প

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরাশায়ী করেন।

হোয়াইট হাউসের ব্রিফিংরুমে সাংবাদিকদের ট্রাম্প কথা বলেন।

ট্রাম্প বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি মনে করেন না যে এই ঘটনা ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত। তবে তিনি যোগ করেন, তেহরানের বিরুদ্ধে তার পদক্ষেপের কারণে তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে থাকতে পারেন এবং এতে তিনি দমে যাবেন না।

হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আপনি যখন ধরনের পদক্ষেপ নেন, তখন লক্ষ্যবস্তু হয়ে ওঠেন। আমি যদি এসব না করতাম, তাহলে হয়তো এতটা লক্ষ্যবস্তু হতাম না, কিন্তু এতে আমি সম্মানিত বোধ করছি।

তিনি আরও বলেন, এটি আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রচেষ্টা থেকে বিরত রাখতে পারবে না। এখন পর্যন্ত যা জানি, তাতে এর সঙ্গে সেই ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না।

ওয়াশিংটনের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল সাংবাদিকদের জানান, হামলাকারী সম্ভবত একাই কাজ করেছে এবং তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান একাধিক ছুরি ছিল। তিনি বলেন, বন্দুকধারীর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

ট্রাম্প বলেন, এটি ছিল বাক্স্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।

এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে ঘটনা ঘটে। গুলির ঘটনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়।