মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

আস্থা নষ্ট করছে যুক্তরাষ্ট্র, আলোচনায় যাবে না ইরান

আস্থা নষ্ট করছে যুক্তরাষ্ট্র, আলোচনায় যাবে না ইরান

আস্থা নষ্ট করছে যুক্তরাষ্ট্র, আলোচনায় যাবে না ইরান

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র চলমান পদক্ষেপ পারস্পরিক আস্থা নষ্ট করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুধু তাই নয়, যুদ্ধবিরতির সংলাপের পথকেও জটিল করে তুলছে। ফলে যুক্তরাষ্ট্রের ‘বৈরী আচরণ ও অপারেশনাল চাপ’ বন্ধ না হলে অগ্রগতি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) এ তথ্য জানায় সিএনএন।

 পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহজাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মধ্যে তেহরান কোনো আলোচনায় বসবে না।’

তিনি স্পষ্ট করে বলেছেন, ‘ওয়াশিংটনের চলমান পদক্ষেপ পারস্পরিক আস্থা নষ্ট করছে এবং সংলাপের পথকে জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের বৈরী আচরণ ও অপারেশনাল চাপ বন্ধ না হলে অগ্রগতি সম্ভব নয়।’

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, ‘সমস্যা সমাধানের পরিবেশ তৈরি করতে হলে প্রথমে যুক্তরাষ্ট্রকে ‘অপারেশনাল বাধা’—বিশেষ করে ইরানের বন্দরগামী জাহাজের ওপর আরোপিত অবরোধ তুলে নিতে হবে।

অন্যদিকে, শেহবাজ শরিফ আশ্বাস দেন যে, ইসলামাবাদ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি ইসলামাবাদ সফর শেষে ওমানের রাজধানী মস্কটে পৌঁছেছে। সেখানে আঞ্চলিক উত্তেজনা নিরসনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে।

বিশেষ করে চলমান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণতা দেওয়ার বিষয়ে দুই দেশ বিশেষ গুরুত্বারোপ করেছে। 

ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের বিশেষ প্রচেষ্টার জন্য পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদ সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz