মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কালিয়ায় বিএনপির মিছিলে হামলা ও হতাহতের ঘটনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে অভিযোগকালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যুস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদেরপোশাক খাতের অস্থিরতা দীর্ঘায়িত হলে বড় চাপে পড়বে ব্যাংক খাত: রফতানি ও ঋণ পরিশোধ নিয়ে গভীর শঙ্কাতাবেদারি শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াতের: ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচিশুটিং শেষে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ করব: ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আইনি লড়াইয়ে ফারিন খানরিকেলটনের সেঞ্চুরি ও রাবাদা-বাভুমার ফিফটিতে ৫৫৭ রান দক্ষিণ আফ্রিকার, চাপে বাংলাদেশ
অন্যান্য

কাশিয়ানীতে চলাচলের রাস্তা বন্ধ করে ৩২ পরিবারের মানুষকে অবরুদ্ধ করার অভিযোগ

কাশিয়ানীতে চলাচলের রাস্তা বন্ধ করে ৩২ পরিবারের মানুষকে অবরুদ্ধ করার অভিযোগ

কাশিয়ানীতে চলাচলের রাস্তা বন্ধ করে ৩২ পরিবারের মানুষকে অবরুদ্ধ করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারী খালের ওপরে ইউনিয়ন পরিষদ নির্মিত একটি বাঁশের সাকো ও চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের অন্ততঃ ৩২টি পরিবারের ৩ শতাধিক মানুষ। ভুক্তভোগীরা এই সমস্যার সমাধানে  প্রশাসনের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রাম। বিআরএস জরিপের ২৮১৩ নম্বর দাগের ওপর দিয়ে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে দীর্ঘ দিন আগে এই রাস্তাটি নির্মাণ করে দেয় ইউনিয়ন পরিষদ। কিন্তু গত ১৫ এপ্রিল হঠাৎ করেই রাস্তার মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়।আংশিক ভেঙ্গে দেয়া হয়েছে এই রাস্তার মাঝে সরকারী খালের ওপরে ইউনিয়ন পরিষদ নির্মিত বাঁশের সাকো।ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় স্বপন শরীফ এবং রমজান শরীফ সহ কয়েকজন মিলে জনস্বার্থে ব্যবহৃত এই পথটি রুদ্ধ করে দিয়েছেন।এতে ৩২টি পরিবারের প্রায় ৩শ’ মানুষ এখন নিজ বাড়িতেই  অবরুদ্ধ হয়ে পড়েছেন।

অভিযুক্তদের দাবি, এই জমির মালিকানা তাদের। ইতোপূর্বে এই জায়গায় ইউনিয়ন পরিষদ কাজ করার কথাটি স্বীকার করলেও বর্তমানে চলাচলের রাস্তা দিতে রাজি নন তারা।

ঘটনার পর স্থানীয় রামদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সরেজমিনে পরিদর্শন করে মেম্বারদের বিষয়টি মীমাংসার দায়িত্ব দিলেও তাতে কর্ণপাত করেনি অভিযুক্তরা।

কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য পিল্টন শিকদার জানান, তিনি বিষয়টি মিমাংশার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী গ্রামবাসীর।

অন্যান্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz