মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কালিয়ায় বিএনপির মিছিলে হামলা ও হতাহতের ঘটনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে অভিযোগকালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যুস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদেরপোশাক খাতের অস্থিরতা দীর্ঘায়িত হলে বড় চাপে পড়বে ব্যাংক খাত: রফতানি ও ঋণ পরিশোধ নিয়ে গভীর শঙ্কাতাবেদারি শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াতের: ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচিশুটিং শেষে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ করব: ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আইনি লড়াইয়ে ফারিন খানরিকেলটনের সেঞ্চুরি ও রাবাদা-বাভুমার ফিফটিতে ৫৫৭ রান দক্ষিণ আফ্রিকার, চাপে বাংলাদেশ
অন্যান্য

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

অনলাইন ডেস্ক:

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাউশি। এতে বলা হয়েছে, অন্যান্য কার্যক্রম শেষ করে শিগগিরই বেতন-ভাতা ছাড় করা হবে।

 সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক পাঠানো হয়। এরপর অনলাইনভিত্তিক বিল দাখিলের মাধ্যমে সেই প্রস্তাব যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সর্বশেষে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের একটি আধুনিক পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির ফলে বেতন প্রক্রিয়াকরণ আরো স্বচ্ছ, দ্রুত এবং জবাবদিহিমূলক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যান্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz