মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কালিয়ায় বিএনপির মিছিলে হামলা ও হতাহতের ঘটনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে অভিযোগকালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যুস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদেরপোশাক খাতের অস্থিরতা দীর্ঘায়িত হলে বড় চাপে পড়বে ব্যাংক খাত: রফতানি ও ঋণ পরিশোধ নিয়ে গভীর শঙ্কাতাবেদারি শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াতের: ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচিশুটিং শেষে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ করব: ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আইনি লড়াইয়ে ফারিন খানরিকেলটনের সেঞ্চুরি ও রাবাদা-বাভুমার ফিফটিতে ৫৫৭ রান দক্ষিণ আফ্রিকার, চাপে বাংলাদেশ
অন্যান্য

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কুমিল্লা জেলা প্রতিনিধি:

প্রায় ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হাইওয়ে পুলিশের তৎপরতায় দীর্ঘ সময় পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে লাগা যানজট স্বাভাবিক হয়। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহাসড়কের মেঘনা-দাউদকান্দি সেতুর অপর প্রান্ত ভবেরচর এলাকায় একটি ইটবাহী ট্রাক উল্টে যায়। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সেতুর অন্যপ্রান্তে দাউদকান্দি অংশে একটি গাড়ি বিকল হয়ে যায়। এই দুই দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রায় ২-৩  ঘণ্টার চেষ্টার পর সেগুলো সরাতে সক্ষম হয় পুলিশ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানজট দীর্ঘ হতে থাকে। ভবেরচর থেকে চট্টগ্রামের দিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পুটিয়া এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে। এতে তীব্র গরমে বেশ ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। এ প্রতিবেদন লেখার সময় দুপুর ২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান ঢাকা পোস্টকে বলেন, দুটি দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছিল। গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যান্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz