অন্যান্য

কুলাউড়ায় পিতৃহীন  কন্যার বিয়েতে আর্থিক  সহায়তা দিয়েছে রাশিদ আলী ফাউন্ডেশন

কুলাউড়ায় পিতৃহীন  কন্যার বিয়েতে আর্থিক  সহায়তা দিয়েছে রাশিদ আলী ফাউন্ডেশন

 কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা:

মৌলভীবাজারের কুলাউড়ায় পিতাহারা কর্মধা ইউনিয়নের এক অসহায় কন্যার বিয়ের জন্য ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন।

২৫ মে সোমবার সন্ধ্যায় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলীর পক্ষ থেকে এই অর্থ তুলে দেন ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক মোক্তাদির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টসের সদস্য সামসু উদ্দিন বাবু, নাইমুল ইসলাম, মোহাম্মদ আলী শোভন আবরার শাহরিয়ার চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জাকিয়া বেগম এতিমখানা ছাত্রাবাসের প্রধান শিক্ষক হাফিজ ক্বারী  আল আমিন আস সাদি, ফাউন্ডেশনের সদস্য সাজিদ আলী এবং এতিমখানার শিক্ষার্থীবৃন্দ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের এই মানবিক কার্যক্রম অব্যহত থাকবে।