মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

হরমুজ প্রণালিতে আবারও হামলা, তেলবাহী জাহাজে আগুন

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি যখন প্রণালি থেকে বের হয়ে দক্ষিণ দিকে ওমান উপসাগরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন ওমানের লিমাহর কাছে নিক্ষিপ্ত বস্তুটি এর পোর্ট সাইডে (বাম দিকে) আঘাত হানে এবং আগুন ধরে যায়।

হরমুজ প্রণালিতে আবারও হামলা, তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে আবারও হামলা, তেলবাহী জাহাজে আগুন

অনলাইন ডেস্ক:

হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে চলাচলকারী একটি ট্যাংকারে (তেলবাহী জাহাজ) একটি নিক্ষিপ্ত বস্তুর (প্রজেক্টাইল) আঘাতের পর আগুন ধরে গেছে। মঙ্গলবার ভোরে উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে এই হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের সামরিক বাহিনীর মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সেন্টার এই তথ্য নিশ্চিত করেছে।

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি যখন প্রণালি থেকে বের হয়ে দক্ষিণ দিকে ওমান উপসাগরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন ওমানের লিমাহর কাছে নিক্ষিপ্ত বস্তুটি এর পোর্ট সাইডে (বাম দিকে) আঘাত হানে এবং আগুন ধরে যায়।

ইরানের সরকারি টেলিভিশন জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করার পর এলএনজি ট্যাংকারটি হামলার শিকার হয়। তবে তেহরান সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি। ইরান বারবার বলে আসছে, হরমুজ প্রণালি দিয়ে কেবল তাদের অনুমোদিত পথটিই নিরাপদ এবং ওমান উপকূলের কাছাকাছি অন্য পথ ব্যবহার করা জাহাজগুলোতে তারা হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান ও যুদ্ধ শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। যুদ্ধ শুরুর আগে এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এবং প্রাকৃতিক গ্যাস পারাপার হতো। কিন্তু যুদ্ধের কারণে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় এবং বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়ে।

সূত্র: আল জাজিরা

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz