মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৯ টাকা

জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৯ টাকা

জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৯ টাকা

নিজস্ব প্রতিবেদক:

উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম তৃতীয় মাসের মতো কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য নির্ধারিত নতুন দরে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের মূল্য কমানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে জুন মাসেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। তখন প্রতি লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে অভ্যন্তরীণ রুটের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। সর্বশেষ সিদ্ধান্তে সেই দামের তুলনায় আরও ১৯ টাকা ২২ পয়সা কমল।

তবে এর আগে চলতি বছরের মার্চ ও এপ্রিলে জেট ফুয়েলের দাম বড় পরিসরে বাড়ানো হয়েছিল। গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়। এরপর ৭ এপ্রিলও মূল্যবৃদ্ধি করা হয়।

পরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করলে দেশেও ধাপে ধাপে জেট ফুয়েলের দাম কমানো হয়। মে মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুনে তা নেমে আসে ১৫০ টাকা ২১ পয়সায়। সর্বশেষ জুলাই মাসের জন্য নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে টানা তৃতীয় মাসের মতো জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি।

সংশ্লিষ্টরা মনে করছেন, জেট ফুয়েলের দাম কমায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ পরিচালনার জ্বালানি ব্যয় কিছুটা কমবে। তবে এর প্রভাব বিমান ভাড়ায় পড়বে কিনা, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি। 

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz