মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

মার্কিন বিমান হামলায় আইআরজিসির নিহত ৩

মার্কিন বিমান হামলায়  আইআরজিসির নিহত ৩

মার্কিন বিমান হামলায় 
আইআরজিসির নিহত ৩

অনলাইন ডেস্ক:

ইরানে মার্কিন বিমান হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ইরানি সেনাবাহিনীর ৮ সদস্য নিহত হওয়ার পর আজ আইআরজিসির ৩ সদস্য নিহত হয়েছেন। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে চালানো মার্কিন বিমান হামলায় সেনা সদস্যরা নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার পাল্টাপাল্টি হামলাগুলো বারবার যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। কিন্তু বৃহস্পতিবারের হামলাটি সবদিক থেকেই আরও বড় বলে মনে হচ্ছে।

এদিকে মার্কিন হামলার মধ্যেই ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে হাজারো মানুষ সড়কে নেমে এসেছেন।

সমাবেশে অনেককে ইরানের জাতীয় পতাকা হাতে দেখা গেছে। আবার কিছু মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বানসংবলিত প্ল্যাকার্ডও বহন করছিলেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের পরস্পরবিরোধী বার্তা এবং একই সাথে পরপর সামরিক হামলার অনুমোদন পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে। বিশ্লেষকরা বলছেন, এসব হামলার কারণে সমঝোতা চুক্তি এখন অনেকটাই ভেঙে পড়েছে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz