মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

অনলাইন ডেস্ক:

জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার।

১৮ জুলাই শনিবার ভোরে এক বিবৃতিতে জর্ডানের সামরিক বাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এছাড়া, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অপসারণ এবং ক্ষতিগ্রস্ত স্থানগুলো নিরাপদ করতে রয়্যাল ইঞ্জিনিয়ার্স ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানানো হয়েছে।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনীয় সড়ক ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, পরিস্থিতি মূল্যায়ন এবং বিকল্প যাতায়াতের পথ প্রস্তুতের কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে গত দুই রাতে হরমোজগানের বিভিন্ন সেতু লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা চালানো হয়েছে। শনিবার ভোরে এসব হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz