বিশ্ব

প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের দাবি পূরণ

প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের দাবি পূরণ

নিজস্ব প্রতিবেদক:

ভারতে প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মুখে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

জানা গেছে, আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই ঘোষণা আসে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ধর্মেন্দ্র প্রধান ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টি (সিজেপি) শুরু থেকেই তিন দফা দাবি জানিয়ে আসছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে তাদের উত্থাপিত তিনটি দাবিই পূরণ করেছে কেন্দ্রীয় সরকার বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে আন্দোলন ও বিক্ষোভ চলছিল। আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়ে আসছিলেন।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণার পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি এবং সরকারের নতুন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।