সারাদেশ

নোয়াপাড়ায় হক কমিটির বার্ষিক সভা

নোয়াপাড়ায় হক কমিটির বার্ষিক সভা

চট্টগ্রাম প্রতিনিধি:

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আলোচনা শেষে নতুন কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

২৪ জুলাই ২০২৬ শুক্রবার বাদ আসর রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ‘গ’ জোনের সমন্বয়কারী কাজী মোহাম্মদ আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমন্বয়কারী মোহাম্মদ নাজিম উদ্দিন কালু, সমন্বয়কারী টিটন বৈদ্য, নোয়াপাড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা এম এ কাইয়ুম সুজা এবং রাউজান প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠক মোহাম্মদ মফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ আবদুল আহাদ, হারাধন মহাজন বুলু, সাংবাদিক রতন বড়ুয়া, সাংবাদিক অঞ্জন দাশ, মোহাম্মদ ছালামত আলী, জগন্নাথ বিশ্বাস, মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ এসকান্দর, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ রফিকুল ইসলাম, নুরুল আলম ইয়াছিন, রবিউল হোসেন রাকিব, আকিব হোসেন, আসফাতুল ইসলাম তারিফ, মোহাম্মদ ইমনসহ সংগঠনের কর্মকর্তা, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে সভাপতি এবং মোহাম্মদ আবদুল আহাদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

সভা শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন।