বিশ্ব

জেদ্দায় জামায়াত নেতা বেলালকে সংবর্ধনা

জেদ্দায় জামায়াত নেতা বেলালকে সংবর্ধনা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

সৌদি আরবের জেদ্দাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি ফাউন্ডেশনের আয়োজিত এক মতবিনিময় সভায় এ সংবর্ধনা দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি নুর মোহাম্মদ বিপ্লবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসাইন। এ সময় তিনি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাবেক সভাপতি মনির হোছাইন।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আব্দুল জলিল, আবুল কাসেম, মাইন উদ্দিন পাটোয়ারী, আবু সাঈদ, সফিউল্লাহ খোকন, সুফিয়ান মজুমদার, শাহ আলম, মো. হাসানসহ জেদ্দায় অবস্থানরত চৌদ্দগ্রামের প্রবাসীরা।