অন্যান্য

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ারের অর্থ বিতরণ

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ারের অর্থ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী, ইশবপুর, হামজাপুর, মিরপুর ও একানিধা গ্রামের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর পক্ষ থেকে প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বাদ জোহর স্থানীয় ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হলরুমে লামাকাজী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১১০টি প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বড় হুজুর আলহাজ হাফিজ আব্দুশ শহীদ।

প্রধান অতিথির বক্তব্য দেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা শফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান।

প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. দিলোয়ার হুসাইনের সভাপতিত্বে এবং সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করা হয়।