জাতীয়

ভুয়া সনদে শিক্ষকতার অভিযোগ, মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে তলব

ভুয়া সনদে শিক্ষকতার অভিযোগ, মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে তলব

নিজস্ব প্রতিবেদক : 

ভুয়া সনদ দিয়ে শিক্ষকতার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের সবাই বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে শিক্ষকতা করে আসছিলেন।

গত ২৪ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভুয়া/জাল সনদ ব্যবহার করে শিক্ষকতা বা চাকরি করার অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য গ্রহণের প্রয়োজন রয়েছে।

এ জন্য নোটিশে উল্লেখিত তারিখ ও সময়ে অভিযু্ক্ত শিক্ষকদের মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুদকের নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ে কোনো শিক্ষক হাজির না হলে বিষয়টি অনুসন্ধানে অসহযোগিতা হিসেবে বিবেচিত হতে পারে।

অভিযুক্ত শিক্ষকদের তালিকায় রয়েছেন—

১. রুবিনা সুলতানা

২. মো. সুলাইমান

৩. তাহমিনা ইয়াছমিন

৪. মোহা. কাবিউল ইসলাম

৫. সেবিকা রানী পাল

৬. মোছা. নাহিদা আখতার

৭. সালেহ আহমেদ

৮. মো. মোজাম্মেল হক

৯. মুহাম্মদ শফিকুল ইসলাম খান

১০. মাহফুজা হাসনা

১১. সালমা খাতুন

১২. সুস্মিতা আক্তার

১৩. মো. আজিবর রহমান শেখ

১৪. মো. রবিউল ইসলাম

১৫. মোহাম্মদ আবু বকর

১৬. মহিউদ্দিন

১৭. আজমল হোসেন

১৮. মো. ফরিদুর রহমান শেখ

১৯. নুরজাহান

২০. মো. সিরাজুল ইসলাম

২১. মুহাম্মদ আল আমীন খান

২২. মোহাম্মদ আফছার উদ্দিন

২৩. এন. এম. মঞ্জুরুল হক